শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নৌকার প্রার্থী ভূট্টোলালের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক ভুট্টোলাল গাইনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

এক বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ বলেন, বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে আগামি ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিদাতারা হলেন-
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কলারোয়া উপজেলা শাখার সভাপতি সিদ্ধিশ্বর চক্রবর্তী, সহ-সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক সন্দীপ রায়, সহ-সভাপতি সন্তোষ পাল, পৌর সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ, উপদেষ্টা সুনিল সাহা, মাষ্টার উত্তম পাল, রামলাল দত্ত, নিরাঞ্জন পাল, পরিমল পাল, রনজিত দত্ত, তাপস পাল, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক গোপাল কুমার ঘোষ বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”