বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বড়ালীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের বড়ালী গ্রামবাসীর উদ্যোগে গ্রাম বাংলা ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বড়ালী প্রাইমারী স্কুল সংলগ্ন বিশাল মাঠে সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল আনুষ্ঠানিকভাবে ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত ১৪ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতায় মাঠসেরা প্রথম স্থান অধিকার করেন খুলনা থেকে আগত নাসিমের পাখি ঘোড়া, দ্বিতীয় স্থান অধিকার করেন যশোরের অভায়নগর থেকে আগত নেছার আলীর পঙ্খিরাজ ঘোড়া, তৃতীয় স্থান অধিকার করেন দেবহাটার থেকে আগত মরিয়ের পাভেল ঘোড়া।

প্রতিযোগিতায় বিজয়ীদের ১ম পুরস্কার ফ্রিজ, ২য় পুরস্কার এলইডি টিভি, ৩য় পুরস্কার ছাগল, ৪র্থ পুরস্কার রাইচ কুকার প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সৌজন্য পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, বিশেষ অতিথি ছিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী।

এছাড়াও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনায় বড়ালী যুব সংঘের শতাধিক যুবক মাঠে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত ছিলেন।

পড়ন্ত বিকেলের গোধূলী লগ্নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার উৎসুক নারী পুরুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু