শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মানিকনগরের দীর্ঘ প্রতিক্ষীত রাস্তার কাজ শুরু

কলারোয়ার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের জরাজীর্ণ ইটের রাস্তাটি দীর্ঘ প্রতিক্ষার অবসাদ ঘটিয়ে অবশেষে পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। মানিকনগরের মানুষ বর্ষার সময়ে কর্দমাক্ত রাস্তা থেকে পরিত্রান পেতে চলেছে। ভাগ্য তাদের সহায় হয়েছে। রাস্তাটি খের্দ্দবাটরা মসজিদের অভিমুখ থেকে শুরু হয়ে মানিকনগর গ্রামের ভেতর দিয়ে আহসাননগর গ্রাম পর্যন্ত ২২শত মিটার বরাদ্ধকৃত রাস্তার নির্মান কাজ চলমান রয়েছে।

(১০ মার্চ বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে দেখাগেছে রাস্তার কাজ চলমান রয়েছে। ইটের খোয়া দিয়ে রোলারের কাজ চলছে। নির্মানাধীন রাস্তাটি মানিকনগর গ্রাম সহ পাশ্ববর্তি গ্রামের মানুষের জন্য সুফল বয়ে আনবে এমনি ধারণা এলাকার মানুষ।উপকৃত হবে নানা শ্রেনীপেশার মানুষ। শ্রমজীবি মানুষ, স্কুল/কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীরা দ্রুত সময়ে পৌঁছাবে স্কুল কলেজে, অসুস্থ রোগীরা দ্রুত এ্যাম্বুলেঞ্চ সুবিধা পাবে, গ্রাম্য ডাক্তাররা দ্রুত সসয়ে পৌঁছাবে রোগীর বাড়ি, নানা ধরণের যানবাহন সুবিধা পাবে এলাকার মানুষ।

খোর্দ্দবাটরা গ্রামের আবুবক্কর মোল্লা জানিয়েছেন, নানা সময়ে নানা প্রয়োজনে মানিকনগর গ্রামে যাওয়ার প্রয়োজন পড়ে, যাওয়ার জন্য হয় সাইকেল না হয় পায়ে হেটে যেতে হয়। বর্ষার সময় শুধু পায়ে হেটে ছাড়া যাওয়ার উপায় থাকে না। কোন অসুস্ত রোগী দ্রুত সময়ে ডাক্তারের কাছে পৌঁছাতে পারতো না। তবে রাস্তাটি হচ্ছে সকল শ্রেনী পেশার মানুষের জন্য ভালো হয়েছে।

খোর্দ্দবাটরা গ্রামের গ্রাম্য ডাক্তার সৌরভ খাঁ জানিয়েছেন, রোগী দেখার জন্য বিভিন্ন সময়ে মানিকনগর গ্রামে যাওয়ার প্রয়োজন পড়ে আগে যেতে ভীষন অসুবিধা হতো, সময়ে পৌঁছাতে পারতাম না কারণ পায়ে হেটে না হয় বাইসাইকেলে যেতে হতো, তবে রাস্তাটি হচ্ছে সকল শ্রেনী পেশার মানুষের জন্য ভালোই হবে।

রাস্তাটির বিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুর ফেসবুক পোষ্ট থেকে জানাগেছে, তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে মানিকননগর গ্রামের মানুষের কথা বিবেচনা করে রাস্তাটি তৈরীর জন্য সুপারিশ করেছিলেন উপর মহলে। তিনি তার ফেসবুক পোষ্টে উল্লেখ করেছেন রাস্তাটি তার সময়ের গুরুত্বপুর্ণ অগ্রগতি ২২শত মিটার পিচের রাস্তাটি বাস্তবায়ন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ