রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার রামকৃষ্ণপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

কলারোয়ার রামকৃষ্ণপুরে প্রতিন্দন্দ্বী প্রার্থী কর্তৃক আর এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বাজার সংলগ্ন বাঁশতলা মোড়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রামকৃষ্ণপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউপি সদস্য রফিকুল ইসলাম এব্যাপারে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে তিনি সাংবাদিককে জানিয়েছেন।

লিখিত অভিযোগে রফিকুল ইসলাম বলেন- গত ২০সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রামকৃষ্ণপুর গ্রামের সামাদ দালালের পুত্র সাইদুল ইসলাম, নিয়ামত আলীর পুত্র ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন, মৃত রওশন আলীর পুত্র বাবলু রহমান ও মৃত্যু জব্বার আলীর পুত্র বাবু হোসেন দা, লাঠি সোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করিয়া আমারকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করিলে আমি হাত দিয়ে ঠেকানোর ফলে আমার ডান হাতের আঙ্গুলের হাড় কাটিয়া য়ায়। এরপরে মাটিতে ফেলে উপুর্যপরি আঘাত করে ও আমার পায়ের হাটুর উপরে কামড় দিয়ে ও লাঠি দিয়ে নীলা ফোলা জখম করে ফেলে যায়। যাওয়ার প্রাক্কালে আমার পফকেটে টাকা জমি লীজের ৪৮ হাজার ৩০০ টাকা নিয়ে দ্রু স্থান ত্যাগ করে।

এবিষয়ে কলারোয়া থানা ইউপি সদস্য রফিকুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন