শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কলারোয়ার সোনাবাড়িয়ায় বিভিন্ন ভাতার কার্ড ও বৃক্ষের চারা বিতরণ

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০আগস্ট) ইউনয়ন পরিষদ চত্ত্বরে বেলা ১১টার দিকে কার্ড (বই) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসেম আলী, কামরুল ইসলাম, আনারুল ইসলাম, ইউপি সচিব আব্দুল আজিজ, সমাজসেবা অফিসের নয়ন মজুমদারসহ ইউপি সদস্য ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত সরকারি বরাদ্দপ্রাপ্ত বয়স্ক ভাতার কার্ডের সংখ্যা ৬০, বিধবা কার্ড-৫৭ ও ১৪৯ জন প্রতিবন্ধীদের মাঝে বই (কার্ড) বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

এ দিকে পরিবেশের ভারসম্য বজায় রাখতে এক হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ ও ২৩২ জনকে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।

কেরালকাতায় অনুদান প্রদান

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা ঈদগাহে শুক্রবার (২১ আগস্ট) জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সহযোগিতায় জেলা পরিষদের তহবিল থেকে ২ লক্ষ টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সদস্য এসএম আমজাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নাকিলা ঈদগাহের ঈদের জামাতের সময় বৃৃষ্টির কারণে নামাজ পড়তে নানান প্রকার বিড়ম্বনার শিকার হতে হতো। ঈদগাহের মুসল্লিদের নামাজের সময় বিড়াম্বনা থেকে মুক্তির জন্য ফ্লোর পাকা করার প্রস্তাব দিলে এসএম আমজাদ হোসেন ঈদগাহের ফ্লোর পাকাকরনের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার প্রতিশ্রুতি অনুযায়ী (২১ আগস্ট শুক্রবার) ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন নাকিলা জামে মসজিদের ইমাম মাওলানা বাবুর আলী ও মোযাজ্জেম আমির আলী হাতে।
মুসল্লিগণ ঈদগায়ের জন্য অনুদান পেয়ে অত্যন্ত খুশি হন। নামাজ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ায় এবং অনুদান দেওয়ায় আল্লাহুর কাছে শুকরিয়া জ্ঞাপন করে নাকিলা মসজিদের ঈমাম দোয়া করেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা