বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক র‌্যালি

কলারোয়ার সোনাবাড়ীয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে কলারোয়া থানা পুলিশ। ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে সোনাবাড়ীয়া মোড় থেকে কর্মসূচীর সূচনা হয়।

কর্মসূচীর শুরুতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সোনাবাড়ীয়া বাজার মোড় থেকে হাইস্কুল মোড় প্রদক্ষিণ করে প্রাইমারী স্কুল সংলগ্ন রোডে এসে শেষ হয়। এসময় বহু পথচারী, বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

সাব ইন্সপেক্টর মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে কর্মসূচীতে অংশ নেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য আনারুল ইসলাম, এএসআই তালেব, জসিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু