মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ. রাজ্জাক আর নেই

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সফল সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারবিারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত রোগসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে তার পুত্র বাবলুর রহমানের ঝাঁউডাঙ্গাস্থ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় আ’লীগের নিবেদিত প্রান নির্ভিক সৈনিক ও সোনাবাড়িয়া হাইস্কুলের একাধিক বার নির্বাচিত সভাপতি,ভাদিয়ালী জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক মিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র, ৫ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেনে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ী ভাদিয়ালীতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানা যায়।

আ’লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুর রাজ্জাকের মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সামাজিক মাধ্যমসহ স্ব-শরীরে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ’লীগ কার্য নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,অস্ট্রেলিয়ান প্রবাসী আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু, উপজেলা অ’লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল, উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমীন রত্না, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সোনাবড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আ’লীগ নেতা সাংবাদিক আব্দুর রহমান, আ’লীগ নেতা আব্দুস সালামসহ আ’লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু