বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সেবা’র দাফন ও সৎকার টিমকে মাস্ক দিলেন ইউএনও

কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র দাফন ও সৎকার টিমের সদস্যদের মাস্ক প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১৫জুন) দুপুরে কলারোয়া উপজেলা মোড়ে অনানুষ্ঠানিক সাক্ষাতে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ‘সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের কাছে তাদের দাফন ও সৎকার টিমের কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন এবং সেবার সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেন। সেসময় তিনি সেবা’র জন্য ব্র্যাক প্রদত্ত ৩ ব্যাগ মাস্ক প্রদান করেন।

‘দাফন ও সৎকার টিমের সদস্যদের কাজের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী সরবরাহ করার আশ্বাস দেন’ ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর এএসকে আশরাফুল মাশরুদ, সেবা’র সদস্য সচিব মিজানুর রহমান, ফারুক হোসেন স্বপন প্রমুখ।

উল্লেখ্য, টিকার দ্বিতীয় ডোজ নিয়েও কলারোয়ার ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। করোনামুক্ত তথা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসার পর তিনি এদিন সরকারি দায়িত্বে কাজে নেমে পড়েন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত