কলারোয়ার হঠাৎগঞ্জ হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভুট্টোলাল প্যানেল জয়ী


কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইনের প্যানেল জয়লাভ করেছে।
বুধবার (১২ জানুয়ারী) ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০৯ জন। এর মধ্যে ২৬৬ জন ভোটারাধিকার প্রয়োগ করেছেন। নষ্ট হয়েছে ৯টি ভোট।
নির্বাচন তথ্য সূত্রে জানা গেছে, ভুট্টোলাল গাইন সমর্থিত প্যানেলের অভিভাবক সদস্য পদে আনোয়ারুল ইসলাম ১৯১ ভোট, কবিরুল ইসলাম ১৮৬ ভোট, রেজাউল করিম ১৮৪ ভোট, শফিকুল ইসলাম ১৮৫ ভোট ও সালমা খাতুন ১৯৪ ভোট পেয়েছেন।
প্রতিদ্বন্দ্বি সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের প্যানেলে আইয়ুব আলী ৫৮ ভোট, আসাদুজ্জামান ৬১ ভোট, ইসরাইল হোসেন ৬১ ভোট, বদরুজ্জামান ৫৯ ভোট ও রেহেনা খাতুন ৬৩ ভোট পেয়েছেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


