বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাষীর স্বপ্ন ভঙ্গ!

কলারোয়ায় অনাবৃষ্টিতে গাছের আমসহ গ্রীস্মকালীন ফল ঝরে পড়ছে

সাতক্ষীরার কলারোয়ায় দীর্ঘ প্রায় ৬ মাস যাবত অনাবৃষ্টি জনিত খরায় মাটিতে রসের অভাবে গাছের আম সহ গ্রীস্মকালীন ফল ঝরে পড়েছে। ফলে চাষীদের সুখের স্বপ্ন ভেঙ্গে আগামী দিনের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে।

জানা গেছে, কার্তিক মাসের প্রথম সপ্তাহের পরে বৃষ্টির ফোটা আর মাটিতে পড়েনি। দীর্ঘ প্রায় ৬ মাস বৃষ্টির অভাবে মাটি রস শূন্য হয়ে পড়েছে। সেচ প্রকল্প ভূক্ত এলাকার বাইরে মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। রাস্তা মাঠঘাটের ঘাসপাতা লতা শুকিয়ে যাচ্ছে। দুপুর রোদে উত্তপ্ত মাটিতে পা ঝলসে যায়। সেচ প্রকল্প এলাকার বাইরে সাধারণ পুকুর ডোবা নালা খাল বিল শুকিয়ে তলদেশ ফেটে চৌচির হয়ে গেছে। ১/২টি গভীর পুকুরে সামান্য পানি থাকলেও তা মজে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই প্রচন্ড খরায় উত্তপ্ত দুপুর রোদে বড় বড় গাছপালার পাতা নুইয়ে পড়ছে।

খরতাপে আর উত্তপ্ত আবাহওয়ায় গাছ মাটি থেকে প্রয়োজনীয় পানি পাচ্ছে না। তাই রসের অভাবে কলারোয়ার বিভিন্ন এলাকায় গাছের আম, লিচু, জাম, জামরুল, জাম্বুরা, পাতি লেবু শুকিয়ে ঝরে গেছে। এসব ফল ছাড়াও ক্ষীরা, বাঙ্গি, বিভিন্ন শাক সবজি বিরুপ আবাহওয়ায় আশানুরুপ বৃদ্ধি পাচ্ছে না। শাকসবজি ফলের স্বাদ ভাল নেই। একদিকে আমের অফ ইয়ার। গাছে গাছে ছোট ছোট আমের সমারহ।

গত বছর আম্ফানে সম্পুর্ণ আম ঝরে যায় এবং বহু গাছ ভেঙ্গে বিনষ্ট হয়। গেল বছরের ব্যপক ক্ষতির পরে চলতি মৌসুমে খরতাপে আম ঝরে পড়ায় চাষীর ‘মড়ার উপর খাড়ার ঘা’ সমতূল্য আঘাত।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘সেচ দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়। কিন্তু আম বাগান উচু জমিতে এবং অধিকাংশ সেচ প্রকল্প বর্হিভূত এলাকায় থাকায় চাষীরা সেচ দিতে পারেনি। আর মাঝে মাঝে মেঘলা আবাহওয়া দেখে এই বুঝি বৃষ্টি এল ভেবে কৃষক বসে ছিল।’

আম চাষী ও ব্যবসায়ীরা জানান, ‘ক্রমান্বয়ে সময় অতিক্রান্ত হওয়ায় আম ঝরতে ঝরতে বহু বাগানের আম এক তৃতীয়াংশে এসে ঠেকেছে। এতে গেল বছরের ক্ষতি কাটায়ে উঠে চাষীর লাভের মুখ দেখার আশা ভেঙ্গে গেছে। ভেঙ্গে গেছে চাষীর পরিবার সুখে শান্তিতে থাকার আশা। হতাশার গহ্বরে নিমজ্জিত হয়েছে চাষী পরিবারের ভাল লাগার সমস্ত স্বাদ আহ্লাদ।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা