বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঘূর্ণিঝড় “যশ”মোকাবেলায় প্রশাসনের জরুরী সভা

ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় কলারোয়া উপজেলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে ওই অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনর্চাজ মীর খায়রুল কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন, বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগণ সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা, ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দূর্যোগের আগে, দূর্যোগের সময় এবং দূর্যোগের পরবর্তী করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় “যশ” সাতক্ষীরা খুলনা উপকূলে মে মাসের শেষ সপ্তাহে আঘাত হানতে পারে। এ ধরনের পূর্বাভাস দেখেই আমরা আগে থেকেই এই প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, কলারোয়ায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে। এছাড়া আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ আনসার বিজিবি ও স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত