শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি!

সাতক্ষীরার কলারোয়ায় হত্যা প্রচেষ্টা মামলা আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে খুন জখমসহ জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দদুপুরের সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ইনছাপ আলীর স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার মৃত. আফাজ উদ্দিনের ছেলে আমজেদ আলী সরদারের সাথে আমার স্বামীর বিরোধ চলে আসছিল। কলারোয়ার বাটার মৌজার জে এল ৯৫ এর ১১০৭ দাগে সাড়ে ৮ শতক জমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আমজেদ গং আদালতের নির্দেশন উপেক্ষা করে উক্ত জমিতে ঘেরাবেড়া সহ বিভিন্ন গাছ কেটে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয়ায় তারা আমার স্বামীসহ আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। গত ২৭ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে আমজেদ, তার ছেলে ফারুক ও মামুন হোসেন ধারালো দা এবং লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকে আমার স্বামীর উপর হামলা করে। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে আমজেদ। আমার মেয়ে ও আমি স্বামীকে রক্ষা করতে গেলে আমাদেরও মারপিট করে একটি ঘরে আটকে রাখে। আমজেদের দায়ের কোপে রক্ত্যাক্ত জখম হয়ে আমার স্বামী ছটফট করলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ৯৯৯ ফোন দিলে কলারোয়া থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে কলারোয়া থানায় একটি জিআর মামলা হয়( নং-৩১/২৮২)।

মাছুরা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী হাসপাতালে থাকার সুযোগে আমজেদ গংরা আমাদের সম্পত্তিতে থাকা মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। হুমকির ঘটনায় ৩০ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করি। জিআর মামলার আসামীরা গত ২৩ আগষ্ট আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে খুন জখমসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে আমার ১০ শ্রেণি পড়–য়া ছেলে চোখ তুলে নিবে এবং সুযোগ পেলে স্বামীকে হত্যা করে লাশ গুম করে দিবে ও পরিবারের অন্যান্য সদস্যদের মারাত্মক ক্ষতি করবে বলে আমজেদ প্রকাশ্যে হুমকি প্রদর্শন করছে। ফলে আমজাদ গংদের হুমকিতে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরো বলেন, আমজেদ গংয়ের হামলায় আমার স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এখন তাদের হুমকিতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। আগেও একাধিকবার আমজেদ গং আমার স্বামীসহ আমাদের মারপিট করে বাড়িতে আটকে রাখে। এছাড়া প্রভাবখাটিয়ে আমাদের সম্পত্তিও দখলের পায়তার চালিয়ে যাচ্ছেন।

তিনি হত্যা প্রচেষ্টা মামলার আসামী আমজেদ গংয়ের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও জীবনের নিরাপত্তা এবং সম্পত্তির রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ