শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই পক্ষের হামলায় মৎস্য চাষীসহ আহত-২

সাতক্ষীরার কলারোয়ায় দুই পক্ষের হামলায় এক মৎস্য চাষীসহ গৃহণী আহত হয়েছে। এঘটনায় আহতদের পক্ষে কলারোয়া থানায় ৩জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়েছে।

আহত মৎস্য চাষী উপজেলার বোয়ালিয়া গ্রামের রমজান আলীর ছেলে আজিবার রহমান সরদার জানান-তার ওই গ্রামের মধ্যে একটি মাছের ঘের রয়েছে।

পূর্বশত্রুতার জের ধরে ১৯জুলাই সকাল সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষ একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আঃ রহমান, সাইদুর ইসলাম, রমজান সরদারের ছেলে মজিবার রহমান তার ঘেরের পাউড়ির ঘেরা বেড়া উপড়ে ফেলে দেয়। এনিয়ে কথাকাটা কাটির এক পর্যায়ে ওই ৩জন দলবদ্ধ হয়ে মৎস্য চাষী আজিবার রহমান সরদার (৪০) কে একা পেয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এসময় তার ডাকচিৎকারে মৎস্যচাষীর স্ত্রী আকলিমা খাতুন এগিয়ে আসলে তাকে ধরে মারপিট করা হয়। পরে খবর পেয়ে এলাকাবাসী আহত মৎস্য চাষী আজিবার রহমান সরদার কে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এঘটনায় আহতের ভাই তজিবার রহমান বাদী হয়ে ৩জনকে বিবাদী করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন