বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ধানের ক্ষেত দিয়ে ট্রলি নিয়ে যাওয়ায় যুবককে কুপিয়ে আহত

সাতক্ষীরার কলারোয়ায় পাকা ধানের ক্ষেত দিয়ে জোর পূর্বক ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক হামলা সংঘর্ষে কৃষক পুত্র আবু রায়হানকে (২২) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত আবু রায়হানকে সাতক্ষীরার সদর হাসাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আহত আবু রায়হানের পিতা কৃষক জিয়াউল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় ৪ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, গত ২২এপ্রিল বেলা দেড়টার দিকে সন্ত্রাসী রাশেদ ওরফে রাব্বি জোর পূর্বক তার পাকা ধানের ক্ষেতের মধ্যে দিয়ে ট্রলি নিয়ে যাওয়ার চেষ্টা করে। কৃষক পুত্র আবু রায়হান তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়। বেলা আড়াইটার দিকে সন্ত্রাসী রাশেদ ওরফে রাব্বির নেতৃত্বে তানভীর, ইনছাফ আলী মোড়ল ও মশিয়ার মোড়ল কৃপারামপুর গ্রামস্থ মোফাজ্জেল হোসেনের বাড়ীর সামনে রাস্তার উপর ওৎ পেতে থাকে। ওই স্থানে আমাদের বাপ-বেটাকে পেয়ে তারা গতিরোধ করে চারদিক থেকে ঘিরে ধরে। এসময় ওই সন্ত্রাসীরা গাছিদা দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপাতে থাকে। এতে কৃষক পুত্রের ঘাড়ে কোপ লেগে মারাক্তক জখম করে। এসময় কৃষক জিয়াউল ইসলাম তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ী ভাবে পিটিয়ে আহত করে তারা।
এঘটনা উল্লেখ করে তিনি বাদী হয়ে শুক্রবার বিকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা