শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পানের দাম বাড়ায় স্বস্তি ফিরেছে পান চাষীদের

কলারোয়ায় দীর্ঘদিন পর পানের দাম বাড়ায় স্বস্তি পেয়েছেন পান চাষীরা। দীর্ঘ করোনাকালীন সময় ধরে পান চাষীদের ঘুম উড়ে গিয়েছিলো পানের দাম কম থাকায়। দীর্ঘ খরচের বহর সামলে অতি যত্নে আগলে রেখেছেন পানের বরজ। ধার দেনা করে নিজের সন্তানের মত করে লালন করে রেখেছেন শত অভাব অনটনকে উপেক্ষা করে।

শীত মৌসুমে পান গাছের বৃদ্ধি খুব ধীর গতিতে বাড়ে যার কারণে পানের উৎপাদন ও কম হয় আর এই কারণে পানের দামও শীত মৌসুমে বাড়ে। শীত ও কুয়াশা পানের ব্যাপক ক্ষতি করে, পান পাকা, ঝরে যাওয়া, গাছের মাথা কুচড়ি মারা এমন নানা সমস্যার সম্মুখি হয়। তবে শত প্রতিকুলতাকে উপেক্ষা করে কৃষকের পান রক্ষার কমতি রাখছেন না। শীত শুরুর সময়ে কুয়াশা থেকে রক্ষায় বরজের চালের ছাউনি খড় দিয়ে ঢেকে দেওয়া, বরজের চারি পাশে পলিথিন দিয়ে আবদ্ধ করে দেওয়া যাতে শীতল বাতাস ও কুয়াশা ঢুকতে না পারে। তবে গত বছরের তুলনায় চলতি শীত মৌসুমে পানের দাম একটু বৃদ্ধি পাওয়ায় পান চাষীদের কিছুটা হলেও স্বস্থি ফিরেছে। পানের বাজার দর বেড়েছে, ছোট পান পোন প্রতি ২০/২৫ টাকা, মাঝারি পানের দাম ৪০/৬০ টাকা ও বড় পানের দাম ১০০/১৫০ টাকা।

জয়নগরের পান চাষী বিধান দাস জানিয়েছেন, তিনি ২ বিঘা জমিতে পান চাষ করেছেন। গত দুই বছর ধরে পানের দাম এক নাগাড়ে কম থাকায় পান চাষীদের চরম প্রতিকুলতার সমূখীন হতে হয়েছে। ব্যায়বহুল এ চাষে লাভ্যাংশ না আসলে ধার দেনায় নিশ্ব করে ফেলবে চাষীদের তাই তিনি মাননীয় কৃষি মন্ত্রির কাছে বিনিত আকুতি জানিয়েছেন যাতে সকল কৃষি পন্যোর বাজার যেনো নিয়ন্ত্রনে রেখেন তাহলে কৃষি ও কৃষক দুইয়ের সুদিন আসবে। তিনি আরও জানিয়েছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই সাথে কৃষকদের জন্য সহজ শর্তে ও ঝামেলা মুক্ত ঋনের ব্যাবস্থার জন্য বিনিত আকুতি জানিয়েছেন।

জয়নগরের আরেক কৃষক কৃষ্ণ দাস জানিয়েছেন, তিনি ৩ বিঘা জমিতে পানের চাষ করেছেন, নানা প্রতিকুলতার মধ্যো দিয়ে ৩ বিঘা জমির পান বরজ আগলে রেখেছেন। ব্যয় বহুল খরচ, পানের বাজার মূল্য কম এর মধ্যো দিয়ে অতি যত্নে তিনি পান বরজকে সামলে রেখেছেন। তবে পানের বাজার দর একটু বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এছাড়াও জয়নগরের অন্যান্য পান চাষীরাও পানের বাজার দর বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেই সাথে তারা কৃষি ঋন সহজ শর্তে ও ভর্তুকি পাওয়ার আকুতি জানিয়েছেন এছাড়াও তারা আরও জানিয়েছেন সকল কৃষি পন্যোর বাজার দরটি নিয়ন্ত্রনে রেখে কৃষি ও কৃষকদের দেনার দায় থেকে মুক্তির আকুতি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত