বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রতিবন্ধীর ফলের দোকান জ্বালিয়ে দেয়ার অভিযোগ

কলারোয়ায় এক প্রতিবন্ধীর ফলের দোকান দিনে দুপুরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাটি ঘটেছে, শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিনা-গোয়ালচাতর বাজারে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী বাদী হয়ে কলারোয়া থানায় ফারুক হোসেন, ময়নুর রহমান, আব্দুর রব, লিটন, মফিজুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।

থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার হরিনা-গোয়ালচাতর গ্রামের মৃত আতিয়ার রহমান সরদারের ছেলে শহিদুল ইসলাম (৬২) প্রতিবন্ধী হওয়ায় তিনি গোয়ালচাতর বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে রাস্তার ধারে সরকারি জায়গায় একটি টোং দোকান ঘর বসিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে আসছেন। শনিবার সকালে অভিযুক্তরা দোকানঘরটি ধরাধরি করে স্কুল মাঠে নিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে ওই প্রতিবন্ধীর প্রায় ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী শহিদুল ইসলাম জানান, তার প্রতিবন্ধী নাতি ছেলে জীবনকে সাথে নিয়ে ওই দোকানে বসে ফল বিক্রি করতেন। সকালে এসে দেখেন ফারুক হোসেন, ময়নুর রহমানের নেতৃত্বে তার দোকান ঘরটি ধরাধরি করে নিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। তখন তিনি ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলে সাথে সাথে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে।

পরে এ ঘটনা উল্লেখ্য করে তিনি ন্যায় বিচারের জন্য কলারোয়া থানায় বাদী হয়ে ৪ জনের নামে একটি অভিযোগ দিয়েছেন।

এ দিকে অভিযুক্ত ফারুক হোসেন, ময়নুর রহমান জানান, আমরা বাজার কমিটিতে দায়িত্বে থাকায় অনেক বার বলা হয়েছে টোং ঘরটি সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তিনি তাদের কথা না শোনায় শুধু মাত্র টোং ঘরটি স্কুলের গেট থেকে সরিয়ে দিয়েছেন। কিভাবে আগুন লেগেছে তা তারা বলতে পারবেন না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা