বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের বিশেষ সভা অনুষ্ঠিত

কলারোয়ায় ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘ’র আয়োজনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৩ জুলাই) বিকালে পৌর বাজারস্থ সংঘের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপদেষ্টা মন্ডলীতে ৩ জন বিশিষ্ঠ জনকে উপদেষ্টা হিসাবে সংযুক্ত, বিদেশ গমন ইচ্ছুক সংগঠনের সাধারন সম্পাদককে বিদায় সংবর্ধনা, সংঘের কার্যক্রম পরিচালনায় নব নির্বাচিত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে দায়িত্ব হস্তান্তর ও সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকাণ প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, নবাগত উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সংঘের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, নবাগত উপদেষ্ঠা সাবেক ছাত্রলীগ নেতা ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, নবাগত উপদেষ্টা থানা মসজিদের পেশ ইমাম প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, বিদায়ী সাধারন সম্পাদক নিয়াজ মোর্শেদ লাল্টু।

সংঘের কর্মকর্তা তৌহিদুজ্জামানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) ইমদাদুল হক মিলন, কর্মকর্তা পঙ্কজ ঘোষ, সাংবাদিক ফারুক রাজ, আজমল হোসেন, নয়ন মন্ডল, রোকনুজ্জামান, বাশার ‘ সানি ও ফাহিম সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন সংগঠনের সভাপতি – সম্পাদক ও সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম