শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমির জুনিয়র দলকে ৮ উইকেট হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দল।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শুভাষিনী ক্রিকেট একাডেমির জুনিয়র দল। তারা নির্ধারিত ৩০ ওভারের খেলায় ২৭ ওভার ৪বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শিমুল ৩৭বলে ৩৪রান ও রাকিব ৩৭বলে ২৫রান করেন।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে মেহেদী, মুরাদ ও সুলতান ২ টি করে উইকেট ও ইসরাঈল, সামি ও সাব্বির ১টি করে উইকেট লাভ করেন৷

১৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভার ৩বল খেলে ২টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিকরা।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৮ উইকেটের বিশাল জয় পায়।

কলারোয়ার ব্যাটসম্যান মুরাদ অপরাজিত ১৯ বলে ৪৮ রান, সুলতান ২৮বলে ২৩ ও সামি অপরিজিত ৩৮ বলে ২৩ রান করেন।
বোলিংয়ে শুভাষিনীর পক্ষে সাগর ও রাহাদ ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচটি পরিচালনা করেন সোহান ও জাহিদ।

স্কোরারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় একই মাঠে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি জুনিয়র বনাম কলারোয়া ক্রিকেট একাডেমি জুনিয়র ও দুপুর ১টায় সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমির সিনিয়র বনাম কলারোয়া ক্রিকেট একাডেমির সিনিয়র এর মধ্য প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা