মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বালু উত্তোলনের মহোৎসব, কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

কলারোয়া উপজেলার একাধিক এলাকায় চলছে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলনের মহোৎসব। কিছু কথিত সংবাদকর্মীদের নাম ভাঙ্গিয়ে স্থানীয় প্রসাশনকে ম্যানেজ করে জনবসতি এলাকা থেকে রাষ্ট্রীয় আইন অমান্য করে চলছে বালু উত্তোলন। এতে করে নিন্ম প্লাবিত এলাকা নামে অতি পরিচিত কলারোয়ার বাটরা, একড়া, গড়ের ডাঙ্গা সহ অসংখ্য স্থান বছরে ৬ মাস পানিতে ডুবে থাকে।

স্থানীয় সুত্রে জানা যায়, কলারোয়ার বাটরা ঈদগাহ থেকে গড়ের ডাঙ্গা দিয়ে তালা উপজেলার ভিতরে নতুন এলজিইডি রাস্তা নির্মাণ কাজ মাটিখুড়ে শুরু করায় কিছু অসাধু ব্যবসায়ী চক্র অবৈধ পন্থায় বালু উত্তোলন পুর্বক মজুদ করছে।

কলারোয়ার জালালাবাদ ইউপির গড়ের ডাঙার মোতালেব দফাদারের পুত্র মফিজুল দফাদার, রাস্তার পাশে (কলারোয়া-তালার) সিমান্তে পুকুর ভারাট, এবং বাটরা গ্রামের আতাব সরদারের পুত্র তোতা সরদার বাটরা ঈদগাহ নামক স্থানে রাস্তার পাশে পুকুর ভরাট, একড়া গ্রামের খালেক মোড়লের পুত্র শহিদুল মোড়ল মেইন রাস্তার পাশে পুকুর ভরাট করে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয় শহিদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এক বন্ধু জেলার বড় সাংবাদিক। তার অনুমতি নিয়ে আমি বালু উত্তোলন করছি।

এ বিষয় তোতা সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা। এবং মফিজুল দফাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি মিডিয়া সাংবাদিক আমার ভাই। পরবর্তীতে সেই সিনিয়র কথিত মিডিয়া সাংবাদিকের সাথে এ সংবাদ প্রতিনিধিকে মফিজুল তার মুঠোফোনে আলাপ করিয়ে দেয়।

এ বিষয় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি জানতাম না আপনি জানালেন। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি