সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় সিংগা স্কুলে নব-নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল র‌্যালিটি সিংগা বাজার সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্ত¡রে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুল পরিচালনা কমিটির সদস্য গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংগা প্রাইমারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা: ফজলুর রহমান, মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, শিক্ষার্থী আল মামুন, আবু সাঈদ, আফরোজা খাতুন, সানজিদা ইয়াসমীন জ্যোতি, আব্দুর রহমান তাজিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আ: সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে প্রয়াত স্কুল ছাত্রী আইরিন নাহার, প্রয়াত ছাত্র সাব্বির হোসেনসহ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় আব্দুস সালাম।

এ দিকে, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদয় পালিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়