শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিষ দিয়ে ছাগল হত্যা,বিচারের দাবীতে অসহায় নারী থানায়

কলারোয়ায় ৪টি পেটে বাচ্চাওয়ালা মৃত ছাগল নিয়ে সাজেদা খাতুন নামের এক নারী থানায় আসেন বিচারের দাবীতে। ওই নারী জানায়, তার স্বামী নেই। গ্রামে ছাগল পালন করে সংসার চালান।

তিনি ছাগলগুলি তার বাড়ীর পাশ্বে ছেড়ে দিয়ে ঘাষ খাওয়ান। কিন্তু ওই এলাকার এক ঘের মালিক তার ঘেরের আইলে বিষ স্প্রে করে রাখে সকলের অজান্তে। আর সেই ঘাষ খেয়ে ছাগল ৪টি মারা যায়। তার এক মাত্র সম্বল ওই ৪টি ছাগল। ছাগলগুলির পেটে বাচ্ছা আছে বলে তিনি দাবী করেন।

এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৯জুলাই) কলারোয়া উপজেলার খাসপুর গ্রামে। এলাকাবাসীরা জানান-উপজেলার খাসপুর গ্রামের মৃত আঃ রহিমের স্ত্রী সাজেদা খাতুন অতিকষ্টে সংসার নির্বাহ করে আসছে। নিজ বাড়ীতে ৪টি মা ছাগল পুষে লালন পালন করে আসছে। বর্তমানে ছাগলগুলির পেটে বাচ্চা আছে। প্রতি দিনের ন্যায় বাড়ীর পার্শ্বে ঘেরের আইলে ছাগল গুলি ছেড়ে দেন। মঙ্গলবার ওই ছাগল ছেড়ে দিলে ঘেরের পার্শ্বে থাকা আইলের ঘাষ খেলে ছাগল গুলি সাথে সাথে মাথা ঘরে মাটিতে পড়ে যায়।

পরে বাড়ীতে নিয়ে আসলে একে একে ৪টি ছাগল মারা যায়। এদিকে কলারোয়া প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ সাইফুল ইসলাম জানান, মৃত ছাগল গুলির মুখের গন্ধ থেকে বোঝা যাচ্ছে ছাগলগুলো বিষ জাতীয় কিছু খেয়েছে। তবে মৃত ছাগলের কিছু কিট সংগ্রহ করে ঢাকায় পাঠালে সব জানা যাবে।

অন্যদিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, ছাগল মৃতের বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ পাওয়া গেছে। আশা করছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা