শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেযারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের পক্ষে আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মনিরুজ্জাসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে শিক্ষক নেতা প্রধান শিক্ষক রুহুল আমিন, সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অনুষ্ঠানটি পরিচালনা করেন কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা।
পুষ্পমাল্য শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শহীদের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানার পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) নানির উদ্দীন মৃধা, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, আর্লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীদ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, খাদ্য গুদাম কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মমতাজ খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার ব্রিগেড সদস্য, জনপ্রতিনিধি, সূধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

সভা শেষে গাছের চারা বিতরণ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব