শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর

কলারোয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহের ফোল্ডার প্রদান

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বি এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার( ভূমি) মো. আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আবু নছর, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের  সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধাগন, উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও ভাতাভোগীবৃন্দ প্রমুখ ।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলায় ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ৩০ জনকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ অতিথিবৃন্দ।
এ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলায় ১১৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে। একযোগে সাতক্ষীরা জেলাসহ সারা দেশে ৬৬ হাজার
১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে একক গৃহ বিতরণ ও ৩ হাজার ৭শ’১৫
পরিবারকে ব্যারাকে পুনর্বাসন কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ