বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বর্ধিত সভা

কলারোয়াঃ কলারোয়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ অক্টোবর) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

সভায় কল্যাণ সমিতির উন্নয়নকল্পে ঋন গ্রহন ও প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক শামছুল হক, কল্যাণ সমিতির সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক অমলেন্দু কুমার ঘোষ, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক বাবর, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল কুদ্দুছ,

কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক নেতা সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, সত্যপদ সাহা, আব্দুল আলিম, কল্যাণ সমিতি যুগ্ম সম্পাদক আব্দুল করিম, সাবেক কল্যান সমিতির কর্মকর্তা শামছুর রহমান লাল্টু, কল্যাণ সমিতির নেতা শহিদুল ইসলাম, শাহানাজ পারভীন, হাবিবুল্যাহ খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক প্রতিনিধিগণ। বর্ধিত সভা শেষে একই ভ্যেনুতে উপজেলা মাধ্যমিক স্তরে কর্মরত সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেলের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন