শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাস্ক বিতরণ ও ভূমিহীনদের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শনে ডিসি

কলারোয়ায় শীতকালীন করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসাবে মাস্ক বিতরণ ও মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে পৃথক কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক।

কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত মাস্ক বিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘করোনা প্রতিরোধে ফেস মাস্ক অন্যতম প্রতিরোধক। তাই নিজেদের সুরক্ষায় ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান আবশ্যক। মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোরতা অবলম্বন করা হবে।’
তিনি আরো বলেন, ‘শীতে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই করোনা মোকাবেলায় সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। ইতোমধ্যে জেলাব্যাপী ৮ লক্ষ মাস্ক বিতরণ করা হচ্ছে। এরপরও এলজিএসপি প্রকল্প হিসাবে ছোট বাজেট নিয়ে মাস্ক কিনে বিতরণ করতে পারবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।

এসময় উপস্থিত ছিলেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবু, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফেসহ উপজেলার সকল দপ্তরের অফিসার ও অন্যান্যরা।

এদিকে, মাস্ক বিতরণ শেষে উপজেলার কেঁড়াগাছির পাঁচপোতা ও সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন মুজিব বর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
প্রকল্পের কাজের মান ও অগ্রগতি পরিদর্শনকালে সেখানকার উপকারভোগীদের উদ্দেশ্যে ডিসি মোস্তফা কামাল বলেন, ‘আপনাদের বাড়ির কাজ ভালভাবে তদারকি করে বুঝে নিবেন। আবাসন কাজে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।’

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ইউএনও, এসিল্যান্ড, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা প্রকৌশলী নাজিমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সুলতানা জাহান, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন