শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মৎস্য ও সবজি চাষ করে সময় পার করছেন অবসরপ্রাপ্ত ব‍্যাংক কর্মকর্তা

কলারোয়ায় মৎস্য ও সবজি চাষ করে সময় পার করছেন, অবসরপ্রাপ্ত এক ব‍্যাংক কর্মকর্তা।
উপজেলার লাঙ্গল ঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা সাবেক ব‍্যাংক কর্মকর্তা আঃ ওহাব(৬৫) ম‍্যানেজার।

তিনি একান্ত আলাপচারিতায় “দৈনিক পত্রদূত” কে জানান,বাংলাদেশ কৃষি ব‍্যাংকে ২০১৭ সাল পযর্ন্ত কর্মরত থাকাকালিন সময়ে,চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় তাঁর কাজ করার সুযোগ হয়েছে,বিভিন্ন মানুষের সাথে চলাফেরার অভিজ্ঞতায় ২০১২ সালে চাকরির পাশাপাশি ছোট পরিসরে মাত্র ২০শতক জমিতে শুরু করেন মাছ চাষ।

২০১৭সালের সেপ্টেম্বরের অবসরে যাওয়ার পর তিনি চিন্তা করেন,বিলাস বহুল জীবন যাপন না করে কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। সেই ভাবনা থেকে তিনি মৎস্য ঘেরের পরিমাণ বাড়িয়ে দেন, এখন তার ঘেরের জমির পরিমান দুই একর। তিনি মৎস‍্য ঘেরে কার্প জাতীয় মাছের চাষ করছেন। পাশাপাশি ৫০ শতাংশ জমি নিয়ে শুরু করেন সবজির চাষ।

সরেজমিনে গিয়ে দেখা যায় তিনি পতিত জমিতে চাষ করছেন মেটে আলু,আরও আছে ডাটা শাক, পুইশাক, হলুদ, ওল, পেপে এবং মৌসুমে সবজি।

মৎস‍্য ঘেরের ভেড়িতে রোপন করেছেন বিভিন্ন প্রজাতির কলাগাছ ও আমগাছ।কি এক নয়ন জুড়ানো সবুজের সমারোহ। শুধু কলা বিক্রি করেন মাসে সাত থেকে আট হাজার টাকা।

পারিবারিক বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, দুই ছেলে দুই মেয়ের জনক তিনি। বড় ছেলে মেরিন চিপ ইঞ্জিনিয়ার, ছোট ছেলে আমেরিকায় ডক্টরেট করছে মেয়েরা অধ‍্যায়নরত।

আপনি আরাম আয়েশি জীবন বাদ দিয়ে এই বয়সে কেন মাঠে পড়ে আছেন, এমনই একটি প্রশ্ন করলে তিনি জানান,বসে বসে অলস সময় না কাটিয়ে নিজে কিছু করার চেষ্টা করছি পাশাপাশি কিছু লোকের তো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।এ ছাড়া টাটকা শাক সবজিও মৎস্য উৎপাদন করে নিজের ও এলাকার মানুষের চাহিদা মিটিয়ে বাজারে পাইকারি বিক্রি করতে পারছি এটাই আমার আনান্দ।

তিনি আরো জানান,তার কৃষি কাজের জন‍্য কৃষি অফিস থেকে বীজ সার ও পরামর্শ দিয়ে থাকেন কৃষিবিদরা।
আঃ ওহাব নামের এই অবসরপ্রাপ্ত ব‍্যাংক কর্মকর্তার বৃদ্ধ বয়সের এই নেশা ও পেশা থেকে শিক্ষা নিয়ে,অনেক শিক্ষিত বেকার যুবকের জীবনের বাঁক ঘুরতে পারে এমনই আশা সূধীজনদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন