মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমানের পিতার ইন্তেকাল

কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আব্দুর রহমানের পিতা লুংফর রহমান (৮৫) মারা গেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম লুৎফর রহমান বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন বলে জানা যায়।

মঙ্গলবার বাদ জোহর জানাযা শেষে মরহুম লুৎফর রহমান সানাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান মরহুমের পুত্র সাংবাদিক আব্দুর রহমান।

এদিকে, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে মানিকনগর গ্রামে ছুটে যান কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগাঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর সম্পাদক সুজাউল হক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সরদার জিল্লুর রহমান প্রমুখ।

অপরদিকে, সাংবাদিক আব্দুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

মরহুমের পুত্র কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ এ সাংবাদিকতা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম