শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কলারোয়ার গয়ড়ার যুবক গুলিবিদ্ধ!

সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাতক্ষীরার কলারোয়ার এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সুমন (২৫) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের পুত্র।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন তার আপন খালাতো ভাই ড্রাইভার লাল্টু।

লাল্টু বলেন, ‘কলারোয়ার চান্দুড়িয়ার পার্শ্ববর্তী শার্শার রুদ্রপুর সীমান্তের বিপরীতে ভারতের কালাঞ্চি-তেতুলবাড়িয়া সীমান্তের গড়জালা এলাকায় সুমন গুলিবিদ্ধ হয়েছে বলে মোবাইলে ওপারের লোকজনের কাছ থেকে জেনেছেন।’

তিনি আরো বলেন, ‘গরু আনতে সোমবার সন্ধ্যার পর বর্ডার ক্রস করে সুমন। পরে রাতেই গরু নিয়ে ফেরার পথে গড়জালা এলাকায় ভারতীয় কালাঞ্চির তেতুলবাড়িয়া ক্যাম্পের বিএসএফ জোয়ানদের হাতে গুলিবিদ্ধ হয় সুমন। তাকে বনগাঁ হসপিটালে নেয়া হয়েছে বলে শুনেছি।’

তবে নাম প্রকাশ না করার শর্তে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী কর্মকান্ডে সম্পৃক্ত কয়েকজন জানান, ‘১৪ সেপ্টেম্বর সোমবার রাতে গয়ড়া গ্রামের সুমন, শার্শার দাউদখালী গেটপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাহিদ (২২), রুদ্রপুর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে আব্দুল মাজেদ (৩০) ও জাহাঙ্গীরের ছেলে লিটন (২৪) সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়। তারা ৩টি গরু নিয়ে ফিরে আসার পথে গড়জালা ঘেরের ভেতর তেতুলবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ তাদের এট্যাক করে। এসময় বাকী ৩জন ১টি গরু নিয়ে পালিয়ে আসলেও গুলিবিদ্ধ অবস্থায় সুমন দু’টি গরুসহ বিএসএফের হাতে ধরা পড়ে।’

তারা আরো জানান, ‘গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে বিএসএফ ক্যাম্পে ও পরে বনগাঁয় হসপিটলে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের বিজিবি’র সাথে যোগাযোগের চেষ্টা করছে বিএসএফ।’

রুদ্রপুর বিজিবি’র বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপার বিএসএফের সঙ্গে মঙ্গলবার সকালে একটি পতাকা বৈঠক করা হয়েছে।’
বৈঠকে বাংলাদেশে পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।

ভারতের কালাঞ্চি, তেতুলবাড়িয়া ও গড়জালা এলাকাটির কিছু অংশ মূলত কলারোয়ার চান্দুড়িয়া এবং শার্শার দাউদখালী ও রুদ্রপুর সীমান্তের ওপারে। সীমান্তটি ইছামতী নদী দ্বারা বিভক্ত। চান্দুড়িয়া ও দাউদখালী সীমান্তটি একেবারেই পাশাপাশি লাগোয়া হলেও এ দুটি দুই জেলার, দুই উপজেলার ভিন্ন ব্যটালিয়নের ভিন্ন বিওপি’র। দাউদখালী সীমান্ত এলাকা বিজিবি’র রুদ্রপুর বিওপি’র অধীনে।

আর গুলিবিদ্ধের ঘটনাটি ভারতের ৬৪ বিএসএফ’র তেতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যদের হাতে গড়জালা এলাকায় হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেটি রুদ্রপুর বিওপি’র এলাকার ওপারে ভারত সীমান্তের অভ্যন্তরে। তবে গুলিবিদ্ধ যুবক সুমন কলারোয়ার গয়ড়া গ্রামের বাসিন্দা বলে সূত্রটি নিশ্চিত করেছে।

কলারোয়ার চান্দুড়িয়া ও এর পার্শ্ববর্তী শার্শার দাউদখালী সীমান্তে টহলরত একাধিক বিজিবি সদস্য ঘটনাটি শুনেছেন বলে অনানুষ্ঠানিকভাবে জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান