শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাতক্ষীরা এক্সপ্রেসের ড্রাইভারকে কুপিয়ে হত্যার চেষ্টা!

সাতক্ষীরার কলারোয়ায় আম পাড়াকে কেন্দ্র করে ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাতক্ষীরা এক্সপ্রেস এর ড্রাইভার শেখ মোতালেব হোসেন ওরফে খোকন (৫৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিভিন্ন অস্ত্রপাতি উদ্ধার করেছে। আহত ওয়ার্ড আ.লীগের সভাপতি উপজেলার হেলাতলা ইউনিয়নের মৃত আয়নুদ্দিনের ছেলে। আহত ড্রাইভারকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ৯নং উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী ওয়ার্ড আ.লীগের সভাপতি শেখ মোতালেব হোসেন ওরফে খোকন ড্রাইভারের ওই ওয়ার্ডে ডিসিআর কাটা জমিতে কিছু আম গাছ লাগানো রয়েছে। সেই গাছ থেকে ৬ ক্যার্টে (আমরুপালি) আম ভেঙ্গে নেয় একই গ্রামের মৃত রহিম গাজীর ছেলে ওবায়দুল্লাহ। এনিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি শেখ মোতালেব হোসেন ওরফে খোকন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে রাজ্জাকের চায়ের দোকানে বসে কয়েকজনের সাথে কথা বলছিলো। এমন অবস্থায় নাঈম, ওবায়দুল্লাহ, আসাদুল্লাহ আল গালিব সংঘবদ্ধ ভাবে লোহার রড, কোপা দিয়ে এলোপাতাড়ী ভাবে মাথায়, পিঠে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তারা মৃত্যু নিশ্চিত করতে গলায় পা চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ওই ড্রাইভারকে ফেলে তারা পালিয়ে যায়।

এর আগে ওই ড্রাইভারের কাছে থাকা ৯হাজার ২শত টাকা ছিনিয়ে নেয় তারা। এঘটনায় আহত ড্রাইভাবের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে ৩জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযুক্ত ওবায়দুল্লাহ’র খোঁজ করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ