রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সীমান্তে প্রায় ১৫ লাখ টাকার স্বর্নের বার সহ চোরাকারবারী শাহারুল আটক

কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ২ টি স্বর্ণর বার সহ চোরাকারবারী শাহারুল ইসলাম (২৫)কে আটক করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহারুল কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।
দুপুরের দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আল মাহামুদ।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সকালে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগান থেকে শাহারুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার। জব্দকৃত বার দু’টির মূল্য প্রায় ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা। শাহারুলকে কলারোয়া থানায় সোপর্দ করে ও জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা