শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মুরগির ফার্মের অবৈধ বিদ্যুৎ সংযোগে ঘর মিস্ত্রির প্রান গেলো

নড়াইলের ছাতরা গ্রামে মুরগির ফার্মে কাজ করতে গিয়ে অবৈধ বিদুৎ সংযোগের কারণে প্রান গেলো ঘর মিস্ত্রি কাজল সিকদার(৫৫) এর।

লোহাগড়ার জয়পুর নারানদিয়া গ্রামের হরেন্দ্রনাথ সিকদারের ছেলে কাজল সিকদার পেশায় সে একজন ঘর মিস্ত্রি ছিলেন, ১৬ মার্চ বুধবার সকাল ৯টার দিকে পাশের ছাতড়া গ্রামে বাতেন মোল্ল্যার ছেলে রাজিব মোল্ল্যার মুরগীর ফার্মে ঘর মিস্ত্রির কাজ করতে যায় কাজল সহ আরও ৪ জন, স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিন ওই মুরগির ফার্মে বনবিড়াল,ও শিয়াল মারার জন্য আগে থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে ফার্ম মালিক রাজিব,কিন্তু সকাল ৯টা বাজলে ওই বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন নাই মুরগির ফার্মের মালিক রাজিব। কাজল ও মিস্ত্রিরা মিলে ঘরের কাজ করার সময় বিদ্যুৎ বন্ধ নেই জানতেন না মিস্ত্রিরা, কাজ করতে যেয়ে টিন মাথায় করে যাওয়ার সময় বিদ্যুতের তারে টিনে সংযোগ হয়ে গেলে কাজল নিচে পড়ে যায়, এসময় অন্য মিস্ত্রিরা কাজলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় মৃত কাজলের ছেলে জয় সিকদার এর সাথে কথা হলে তিনি বলেন আমরা নিজেরা মিমাংসা করার জন্য বসতেছি।
এসময় মৃত কাজলের নিকটতম অমার বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন,ও এলাকার মেম্বার ফমিভিশন বিশ্বাস, থেকে থানা পুলিশ বাদে ২ লক্ষ টাকায় মিমাংসা হয়েছে।

এবিষয়ে জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি ওখানে যাওয়ার আগে টাকার মিমাংসা হয়েগেছে, দুই গ্রুপের মাতুব্বর ও রাজিব এর বড় ভাই বাশার থেকে,আমি তাই শুনেছি।

মেম্বার ফমিভিশন বিশ্বাস এর সাথে কথা হলে তিনি বলেন এরা গরিব মানুষ,তাই মামলার দিকে না যেয়ে ২ লক্ষ টাকায় মিমাংসা হয়েছে।

এবিষয়ে মুরগির ফার্মের মালিক রাজিব মোল্ল্যার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই,এরপরে তার বাড়িতে গিয়ে মোবাইল নাম্বারে ০১৪০৮৪০২৯৪৫ ফোন করলে নাম্বার টা বন্ধ পাওয়া গেছে।

মুরগির ফার্মের মালিক রাজিব মোল্ল্যার বড় ভাই বাশার মোল্ল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রথমে টাকার বিষয় টা অস্বীকার করেন,পরে আবার বলেন কাজল গরিব মানুষ তার দুই টা ছেলে আছে, তাই আমরা ওদের কিছু টাকা দিতে চেয়েছি, লাশ ময়নাতদন্তের পরে বাড়িতে এনে আমরা ওই বিষয়ে বসবো।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন বলেন মৃত্যুর ঘটনা শুনেছি, এবং সরেজমিনে গিয়ে দেখে এসেছি,এবং লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।কাজলের এর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান