বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২১ আগস্টের আলোচনা ও মিলাদ মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে ২১ আগষ্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে কলারোয়া পৌরসভার বিশ্বাস মার্কেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সাবেক সাংগাঠনিক সম্পাদক স ম মোরশেদ আলী ভিপি, রবিউল আলম মল্লিক, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক আব্দুর রহিম, পৌর কমিশনার রফিকুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সবাপতি মন্জুরুল ইসলাম মিঠু, যুবনেতা শফিউল আলম শফি, সাবেক ছাত্রনেতা মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, শরিফুজ্জামান উজ্জ্বল, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি রুবেল হোসেন মল্লিক, ইউপি সদস্য আনারুল ইসলাম, নুরুল ইসলাম, এরশাদ আলী, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সম্পাদক মন্ডলী, পৌর তথ্যপ্রযুক্তিলীগ সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- বাংলার মাটিতে আর কোন হত্যাজজ্ঞ হতে দেব না। অনতিবিলম্বে ২১ আগষ্টের সকল খুনিদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার প্রান নাশের ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের কোন ক্ষমা নাই।

আলোচনা শেষে ২১ আগষ্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু