মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৭০ জন কৃষক বিনামূল্যে পেলো পাট বীজ ও সার

সাতক্ষীরার কলারোয়ায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নাবী পাট বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।

২০ শতক জমিতে প্রতি কৃষক ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিওপি, ১০ কেজি এমওপি পটাশ ও আধা কেজি পাট বীজ প্রদান করা হয়। একই সাথে পরিচর্যা, সেচ ও চাষাবাদ খরচ বাবদ বিকাশ একাউন্টের মাধ্যমে মোট ২৩৩০ টাকা প্রদান করা হচ্ছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুনুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ড.অমল কুমার সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল ও কৃষক আশরাফ আলী।

পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম.এ সোহেল, উপকারভোগী কৃষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল হক।

কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। দামও আশানুরূপ। ফলে পাটের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাটের বীজ উৎপাদনের উদ্যোগ। এ বছর উপজেলার ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদন হয়েছে আনুমানিক ১০ হাজার ৮০ মেট্রিক টন।’

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুনুর রশিদ বলেন, ‘একটু উঁচু জমিতে সামান্য ফাঁকা করে এখনই পাট বীজ রোপণ করার সময়। বীজ উৎপাদনের পর প্রয়োজনে কৃষকদের কাছ থেকে সরকারি দর অনুযায়ী উৎপাদিত বীজ ক্রয় করা হবে। পাট বীজ উৎপাদন, পাট চাষ সহ এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৯১২২১৩৮৬০ নাম্বারে যোগাযোগ করতে পারেন।’

ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ʼএবছর পাটের দাম ভালো। আমদানি নির্ভরতা কমাতে সরকার পাটের বীজ উৎপাদনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। আবশ্যিকভাবে এগুলো উৎপাদন করতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম