বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সরদার মুনসুর আলী এবং এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সরদার আনসার আলী।

রবিবার (১৪ মার্চ) উপজেলার নির্বাচন অধিদপ্তর ভবনে সরদার মুনসুর আলী বিকাল ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেয়ার পর বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরদার মুনসুর আলী বলেন, ‘আমি মানুষের পাশে আছি এবং থাকবো, মানুষ যদি আমাকে গ্রহণ করে আমি নির্বাচিত হবো। আমরা ভাবতে চাই, একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

নির্বাচনের মাধ্যমে এ এলাকার জনগণ তাদের পছন্দমতো নেতা বেছে নেবেন। আমি চাই, জনগণ ভোট দিতে আসুক।

উপজেলার রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র হেলাতলা ইউনিয়ন আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিচ্ছেন। আমাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটকেন্দ্র নির্ধারণ করেছি।

হেলাতলা ইউনিয়নের ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সবগুলোতেই ইভিএমে ভোট হবে। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শত ৯৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৩শত ৮৭ জন ও নারী ভোটার সংখ্যা ৮ হাজার ৫শত ৬ জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম