মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

কলারোয়া পাইলট ও গার্লস হাইস্কুলে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিতর্ক প্রতিযোগীতা

কলারোয়া সরকারি জিকেএমজে পাইলট হাইস্কুল ও গার্লস পাইলট হাইস্কুলে পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে পাইলট হাইস্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, মাস্টার সহিদুল ইসলাম, মাস্টার আব্দুর রহমানসহ শিক্ষকমন্ডলী ও সূধিবৃন্দ।

এদিকে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত ‘দূর্নীতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার একমাত্র অন্তরায়’ -এই বিষয়ের উপর শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক উত্তম কুমার, হুমায়ুন কবির, উৎপল সাহাসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি