শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুস সোবহান আর নেই

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সোবহান (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার যোহর নামাজের পর পৌরসভার মির্জাপুর দক্ষিণপাড়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে মাওলানা আব্দুস সোবহানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর দক্ষিণপাড়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় জানাযা নামাজে উপস্থিত বিপুল সংখ্যক মুসুল্লিদের সামনে কথা বলেন মাওলানা গোলাম রসুল শাহী, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, মরহুমের বড় ছেলে মো. শাহিন, দৌহিত্র হাফেজ মো. রায়হান প্রমুখ।

মরহুম আব্দুস সোবহানের জানাযা নামাজে ইমামতি করেন ঝাউডাঙ্গা মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

জানাযা নামাজ শেষে মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত