রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত অতিরিক্ত পুলিশ সুপারের

কলারোয়া পৌর নির্বাচনের প্রার্থীদের সাথে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া থানা চত্বরে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শান্তিপূর্ণ পরিবেশে আগামি ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে কলারোয়া থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজনে করে।

মতবিনিময় সভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ, পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ‘পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫’ অনুসারে করণীয় এবং বর্জনীয় আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং প্রার্থীদের মতামত শোনেন।
পরবর্তীতে তিনি ৯টি ভোট কেন্দ্রের সকল কেন্দ্র পরিদর্শন করেন এবং সম্ভাব্য ঝুঁকি যাচাই করেন।
পৌরসভা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী নৌকার মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ধানের শীষের শেখ শরিফুজ্জামান তুহিন, মোবাইল ফোনের সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জগের নার্গিস সুলতানাসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত