রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে অবৈধপথে ভারত থেকে আসা নারী-শিশুসহ ৫জন আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধপথে ভারত থেকে আসা শিশু-নারীসহ ৫জন আটক হয়েছে। তাদের বাড়ি বরিশাল ও চট্টগ্রামে।

শনিবার (৫জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজার এলাকা থেকে তারা আটক হয়। দুপুরে বিজিবি’র তত্ববধায়নে তাদের সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- বরিশালের আগলঝাড়া থানার বাশাইলের গোয়াইন গ্রামের বিমল হালদারের পুত্র বিনয় হালদার (৩৫), তার স্ত্রী পারুল হালদার (৩০), তাদের দুই পুত্র বিজন (৭) ও বিক্রম (৫) এবং চট্টগ্রামের পুটিয়া থানার সুমননন্দীর লাউয়ারবিল গ্রামের ফুল মাহমুদের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে হিজলদী বাজারে তাদের সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে পরিচয় জিজ্ঞাসা করার একপর্যায়ে তারা অবৈধপথে ভারত থেকে এসেছেন বলে স্বীকার করেন। তারা ভারতের মুম্বাই (বোম্বে) শহর থেকে চোরাকারবারীদের সহায়তায় অবৈধপথে গেলো রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে। তাৎক্ষনিক তাদেরকে হিজলদী বিওপি’র ক্যাম্প কমান্ডারের নিকট সোপর্দ করা হয়।’

চেয়ারম্যান মনি আরো বলেন, ‘আটকদের পার্শ্ববর্তী সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী প্রাতিষ্ঠানিক হোম কোয়ারিন্টাইনে রাখা হয়েছে।’

হিজলদী ক্যাম্পের বিজিবি সূত্র জানায়, ‘আটকদের ১৪দিন প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে রাখা হবে। করোনা পরীক্ষাও করা হবে। করোনামুক্ত থাকলে ১৪দিন পর তাদের থানা পুলিশে হস্তান্তর করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান