রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

কলারোয়া সীমান্তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন। অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামের কালীবাড়ি (এম,পি ১৩/৩ এস ৮ আর বি) নামক স্থানে শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১০ টার দিকে বিজিবি জোয়ানদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ কেজি গাঁজাসহ উত্তর ভাদিয়ালি গ্রামের মোসলেম মোল্লার ছেলে জাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের মনতাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৮) কে গ্রেফতার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে পুলিশের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য পরবর্তীতে মাদক মামলা পরিচালনার ক্ষেত্রে পরিমানমত গাঁজার নমুনা সংরক্ষণ করে উদ্ধারকৃত গাঁজার অবশিষ্ট অংশ জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত