বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ

কালিগঞ্জের কৃষ্ণনগরে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি সহ কবরস্থান জবর-দখলের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের অয়েজুদ্দিন গাজীর পুত্র জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত নুরুল ইসলাম রনির পারিবারিক কবরস্থান সহ বসতভিটায়।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে জানা যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত নুরুল ইসলাম রনি সহ তার ভাইয়েরা পৈত্রিক সূত্রে রঘুনাথপুর মৌজার ৮১৪ খতিয়ানের ৪৫৮৬ দাগে ২ শতাংশ জমি দির্ঘ ৭৫ থেকে ৮০ বছর ধরে খাজনা দাখিলা সহ পারিবারিক কবরস্থান হিসেবে ভোগ দখল করে আসছে।

সম্প্রতি এলাকার প্রভাবশালী মৃত ঠান্ডার আলী তরফদারের পুত্র দাউদ আলী তরফদার (৬৫), জমাত আলী তরফদার এর পুত্র মিজানুর রহমান (৪০), জাহাঙ্গীর (৩৬), রবিউল্যাহ (৩৩), দাউদ আলীর পুত্র ফারুক তরফদার (৩৫) দলবদ্ধ হয়ে গত ১৫ ই অক্টোবর শুক্রবার রনি গংদের পৈত্রিক কবরস্থান দখল করে নেয় এবং জমির কাছে আসলে তাদেরকে খুন জখম এর হুমকি দেয় ।

বিষয়টির সত্যতা যাচাইয়ে রঘুনাথপুর গ্রামে কৃষ্ণনগর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ সরেজমিনে গেলে অভিযুক্ত দাউদ আলী তরফদার জোরপূর্বক জমি দখলের কথা অকপটে স্বীকার করে জানায় দখলকৃত জমি নুরুল ইসলাম রনি গংদের এবং দাউদ আলী তার ভূল স্বীকার করে দখলকৃত জমি থেকে ঘেরা বেড়া উঠিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু ধূর্ত, লোভী দাউদ আলী তরফদার গংরা ঘেরা বেড়া না সরিয়ে নিয়ে বরং জমিটির দখল স্থায়ী করার বিভিন্ন অপকৌশলে লিপ্ত আছে বলে জানিয়েছে ভুক্তভোগী রনি ও তার পরিবারের সদস্যরা।

অভিযুক্ত দাউদ আলী তরফদার ইতিপূর্বে একই এলাকার কালিকাপুর মৌজার ভূমি দখলের এজাহার ভূক্ত ৭নং আসামী যার মামলা নং ১৮। তারিখ ১৮/০৭/২১।

অবৈধ দখলবাজদের কবল থেকে পারিবারিক কবরস্থান উদ্ধারে উদ্ধর্তন কর্তৃপক্ষ সহ পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা