শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের পানিয়াকে স্মার্ট ভিলেজ হিসাবে ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামকে স্মার্ট ভিলেজ হিসাবে ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

শনিবার পহেলা জুলাই বেলা ১১ টায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর আহবানে, পানিয়া জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ও পানিয়া আনসার ভিডিপি ক্লাবের সার্বিক সহযোগিতায় পানিয়া গ্রামকে স্মার্ট ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়।

স্মার্ট ভিলেজ গঠন পর্যালোচনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মৌতলা ইউপি চেয়ারম্যান ফিরদাউস মোড়লের সভাপতিত্বে ও আনসার ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াস উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানিয়া গ্রামের কৃতি সন্তান ও বিজি প্রেস কর্মকর্তা নুর আহমেদ, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার আজিজী, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু, মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জি,এম. ফিরোজ আহমেদ, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ, পানিয়া জনকল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আশেক মেহেদী ও উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমূখ।

এ সময় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, স্মার্ট পাানিয়া গ্রাম হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী গ্রাম। স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, স্মার্ট কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং অ্যান্ড ম্যানুফেকচারিং ও সাইবার সিকিউরিটি এই চারটি প্রযুক্তিতে আমাদের মনোযোগী হতে হবে।

তিনি আরো বলেন, আমাদের কার কোন জায়গায় কাজ করার সুযোগ আছে, তার একটি সুনির্দিষ্ট ক্যানভাস তৈরি করতে হবে এবং প্রত্যেকের কাজগুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার ও হিউম্যানওয়ার তিনটি একসঙ্গে মিললেই বিজয়ী হওয়া সম্ভব। এর মধ্যে হিউম্যানওয়্যার তথা মানুষকেই আসল ভূমিকা পালন করতে হবে অন্যথায় সব প্রযুক্তি থাকা সত্ত্বেও তার যথোপযুক্ত ব্যবহার সম্ভব হবে না।

পরিশেষে তিনি বলেন, এই পানিয়া গ্রামকে স্মার্ট গ্রাম হিসাবে গড়ে তোলা আমার একার পক্ষে সম্ভব না তাই তিনি পানিয়া গ্রামকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব