শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের ভূমিদস্যু ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবীতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী বন ও ভূমিদস্যু সাতক্ষীরার কালিগঞ্জের সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে সুনামের সাথে গত ৫ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আর এ জন্যই আগামী ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপিতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনঃ নৌকা প্রতিক দিয়েছেন। আমি আমার ইউনিয়নে আ’লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দেকাটি গ্রামের ভূমিদস্যু সাত্তার মোড়ল এবং তার বাহিনীর অন্যতম সদস্য হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী আকবর মোড়ল, আব্দুল কাদেরসহ তাদের দোসররা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তারা গোপন বৈঠকের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টিকরা, সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকরাসহ বহু অপকর্ম করে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের কারনে আমি বর্তমানে ব্যাপক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। তিনি বলেন, ২০১২ ও ১৩ সালে হিন্দুর বাড়ীতে আগুন জ্বালানো ও সহিংসতার অর্থদাতা, বহু অপকর্মের হোতা সাত্তার মোড়ল ও তার বাহিনীর প্রধান সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজীসহ ডজন মামলার আসামী নুরুল ডাকাত, আকবর মোড়লসহ ১৫/২০ জনের চিহ্নিত সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের হুমকী হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন, গুম ও হত্যা করবে বলে বিভিন্ন সময় তারা সাত্তার মোড়লের বাড়িতে গোপন বৈঠক করে চলেছে। নৌকা প্রতিকের কর্মী ও সমর্থকদেরও তারা বিভিন্ন সময়ে খুন গুমের পাশাপাশি সারাজীবনের জন্যে পঙ্গু করে দেওয়ার হুমকী দিচ্ছে। গত দুই তিনদিন সন্ত্রাসী আব্দুল কাদের, আশরাফুল, সাঈদ, শাহিন, রুইনসহ ৫০/৬০ জনের স্বশস্ত্র দল পিকআপ ও ইঞ্জিন ভ্যানে বিষ্ণুপুর ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছে। তিনি আরো বলেন, গত সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময়ে আমার ভাই শেখ আব্দুর রহমান ইউনিয়নের হোগলা মোড় নামক স্থানে নৌকা প্রতিকের অফিস থেকে বাড়িতে ফিরছিল। এমন সময় ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী জাহাঙ্গীর আলমের বাড়ির সংলগ্ন এলাকা অতিক্রমের সময়ে অতর্কিতভাবে তাকে এবং আমার কর্মী আলাউদ্দীনকে পথরোধ করে মটর সাইকেল ভাংচুর করে এবং লোহার রডদিয়ে তাদেরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তারা আমাকেও এমনিভাবে পথেঘাটে তাদের সন্ত্রাসীদের দিয়ে যখন তখন খুন গুম করতে পারে বলে আমি আশংকা করছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারী ভূমিদস্যু সাত্তার মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি, ডিআইজি, সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস