বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে এক সন্তানের জননীর মৃত্যু: হত্যা না আত্মহত্যা নিয়ে চলছে নানা গুঞ্জন

কালিগঞ্জে সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ বিষয়টি নিয়ে এলাকায় হত্যা না আত্মহত্যা তা নিয়ে নানা গুঞ্জন চলছে।

মৃত গৃহবধূ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের জামাত আলী গাজীর মেয়ে ও একই ইউনিয়নের শেরকাঠী গ্রামের আনারুল মোল্লা (২৬) এর স্ত্রী।

নিহত গৃহবধূর পিতা জামাত আলী জানান, গত চার থেকে পাঁচ বছর আগে পারিবারিকভাবে সোনিয়া খাতুন ও আনারুল এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নিহতের স্বামী আনারুল, শশুর আশরাফ মোল্লা (৫৫) ও শাশুড়ি মমতাজ বেগম (৪৫) শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

গত কয়েক মাস আগে তাদের নির্যাতনের শিকার হয়ে আমার মেয়ে সোনিয়া আমার বাড়িতে চলে আসে। কিছুদিন পর আমার জামাতা আনারুল ইসলাম আপোষ মীমাংসা করে তাকে নিয়ে যায়।

এরপর বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করেছে বলে জানান নিহত গৃহবধূর পিতা।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় তিনি জানান, নিহত গৃহবধূর গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হবে।

এ বিষয়ে নিহত গৃহবধূর শশুর আশরাফ মোল্লা ও শাশুড়ি মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা