কালিগঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা


কালিগঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে কর্মশালায় গ্রাম আদালতের সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দীন, কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী মুরাদুল হক, মৌতলা ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী রেবেকা সুলতানা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী নূর হোসেন প্রমুখ।
কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্যা ও স্থানীয় নারী নেত্রীরা অংশ গ্রহণ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন


