বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩। ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এবং ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার’ স্লোগানে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর সার্বিক সহযোগিতায়, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর ব্যবস্থাপনায় এবং জয়দেব কুমার দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কনিকা সরকার, রিপোর্টার্স ক্লাবের সদস্য ফজলুল হক, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা ১৮ বছরের নিচে কন্যা শিশুকে বিয়ে না দেয়া, সবাইকে সচেতন থেকে বাল্য বিবাহ বন্ধ করা এবং ছেলে ও মেয়ে সবাইকে সমান চোখে দেখার আহবান জানান। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী লুবাইয়া সুলতানা, মাকসুর খাতুন, রুবী, আদিবা জান্নাত, অরুনা, অর্ঘ ঘোষ, পাপড়ি সরকার ও দিশাকে পুরস্কৃত করা হয়। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমাজ কল্যাণ সমিতিসমূহের মধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার