রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোশারফ হোসেন (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত আরজুল্লাহ শেখ এর পুত্র।

মঙ্গলবার (১১মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তারালী চার রাস্তার মোড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মোশারফ হোসেন কালিগঞ্জের কাকশিয়ালী ব্রিজ পার হয়ে বাসস্ট্যান্ডের দিকে আসছিলো। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পৌঁছানোর পূর্বমুহুর্তে মোশারফ হোসেন রাস্তার বিপরীত দিকে থাকা চায়ের দোকানে যাওয়ার সময় ট্রাকের পাশে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার উপরে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।’

নিহতের ভাগ্নে রেজওয়ান আহমেদ জানান, ‘তিনি দীর্ঘ দুই বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর থেকে তাকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়-স্বজনরা খুঁজতে বের হয়। খোঁজখবর করার এক পর্যায়ে তারা জানতে পারে তারালী চার রাস্তার মোড় নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে খোঁজ নিয়ে তার নিথর মরদেহ খুঁজে পান।’

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বার ২১।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ