শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করলো ফাস্ট সিকিউরিটি ব্যাংক

সাতক্ষীরার কালিগঞ্জে ঘুর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে ক্ষতিগ্রস্থ উপজেলার ৩টি ইউনিয়নের প্রতিবন্ধী, হতদরিদ্র ও অসহায় ১শ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়েছে।

ফাস্ট সিকিউরিটি ব্যাংক কালিগঞ্জ শাখার অর্থায়নে ও সুশীলনের সার্বিক সহায়তায় ওই সামগ্রি বিতরণ করা হয়।

রবিবার (২৯ আগস্ট) সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন- ঘর্ণিঝড় ইয়াস এ ক্ষতিগ্রস্থদের মাঝে করোনাকালীন সময়ে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে তা অনেক বড় অবদান। সুশীলনের মাধ্যমে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে অনুদান প্রদানে আমি আরও উৎসাহ, অনুপ্রেরণা ও শুভেচ্ছা জানাই। বর্তমান সরকার যথেষ্টভাবে জনকল্যানে কাজ করে যাচ্ছে।

কালিগঞ্জ উপজেলা এলাকায় ভুমিহীন হতদরিদ্রদের মাঝে ঘর প্রদান, ভুমিহীনদের খাসজমি প্রদানসহ যাবতীয় নাগরিকসেবা পৌছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উন্নয়ন, অগ্রগতি ও সরকারের গৃহিত তালিকায় কালিগঞ্জ উপজেলা আজ ৪র্থ স্থান অধিকার করেছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি এনামুল হোসেন ছোট, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা আঞ্চলিক কর্মকর্তা আব্দুর রউপ, কালিগঞ্জ শাখার ম্যানেজার আজমল হোসেন, নলতা শাখার ম্যানেজার জি এম মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী কাজী আব্দুর রহমান প্রমুখ।

সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজনকে ৫কেজি চাউল, ৩কেজি আলু, ১কেজি চিড়া, ১কেজি ডাউল, ১কেজি পেয়াজ, ১কেজি লবন, ৫শ গ্রাম তৈল, ১টটি সাবান ও ১টি ব্যাগ তুলে দেওয়া হয় ১শ ৫০ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন