শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বরসা এনজিও’র বিরুদ্ধে গ্রাহকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে বরসা এনজিওর নামে সাধারণ মানুষের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ও যথাযথ কর্তৃপক্ষের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বরসা এনজিওর শাখা অফিসের সামনে কয়েক হাজার ভুক্তভোগীদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন মথুরেশপুর বাজার কমিটির সভাপতি আমিনুর রহমান, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মল্লিক, তাপস মন্ডল, আব্দুর জব্বার, শওকত গাজী, নাজমুস সাদাত টিপু, শেখ ওকালাত মাস্টার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অধিক টাকা লাভের প্রলোভন দেখিয়ে উপজেলার ধলবাড়িয়া শাখা থেকে সাধারণ মানুষদের কাছ থেকে ১২৫ কোটি টাকা লোপাট করেছে বরসা এনজিও কর্তৃপক্ষ। ভিক্ষুক থেকে আরম্ভ করে দিন মজুরদের জমানো টাকা আত্মসাৎ করেছে এনজিও’র পরিচালক। প্রায় ৩ হাজারের অধিক ভুক্তভোগী বরসা এনজিওতে টাকা রেখে চরম হতাশায় দিন পার করছে।

এনজিও’র পরিচালক আনিসুর রহমান মারা যাওয়ার পর থেকে গ্রাহকের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন বর্তমান পরিচালক আশিকুর রহমান। তবে দীর্ঘ ১ বছর গত হলেও একজনও গ্রাহকের টাকা ফেরত দেননি তিনি। দেশের বিভিন্ন উপজেলায় তাদের ২৩ টি শাখা অফিস রয়েছে। ওই সব শাখা থেকে কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন এনজিওর পরিচালক। জমানো টাকা ফেরত চাইতে গেলে এনজিওর পরিচালক নিজের প্রভাব খাটিয়ে ও পুলিশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে পাড়ি জমাতে পারে পরিচালক এমনটা আশাংকা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।

আগামী ১০ দিনের মধ্যে গ্রাহকদের জমানো টাকা ফেরত না পেলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন ভুক্তভোগীরা বলে বক্তারা হুঁশিয়ারি প্রদান করেন। এছাড়া জমানো টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা