শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সুশীলনের বাজেট অধিবেশন ও সাধারণ সভা

সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি সংগঠন সুশীলন’র বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বেলা ১১টায় সংগঠনের সভাপতি প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান সাধারণ সভা ও বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন।

মূল সাংগঠনিক চিত্র উপস্থাপন করেন নির্বাহী প্রধান আবৃত্তিকার মোস্তফা নুরুজ্জামান।

বাজেট উত্থাপন করেন সুশীলনের কোষাধ্যক্ষ ইলা মল্লিক।

আলোচনা করেন সুশীলনের অতিরিক্ত পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সৈয়দ মাহমুদুর রহমান, শাহানা হামিদ, এড. জাফরুল্লাহ কুতুবুদ্দিন মো: ইব্রাহিম, সুকুমার দাশ বাচ্চু, কনিকা সরকার, চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ।

অধিবেশনে ভারত থেকে আগত সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও সমাজসেবক পিনাকী হালদার পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

বাজেট অধিবেশনে ১১৬ কোটি ১৮ লাখ ২৯ হাজার পাঁচশ’ পঞ্চান্ন টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়।

সুশীলনের বাজেট অধিবেশন ও সাধারণ সভায় উপস্থিত আলোচকরা বলেন, ‘সুশীলন ত্রিশ বছর আগে কালিগঞ্জের বেনাদানা গ্রাম থেকে প্রতিষ্ঠিত হয়ে সারাদেশের এক কোটি মানুষের সাথে পাশে থেকে আন্তরিক ভাবে কাজ করেছে। সুশীলনের লক্ষ্য দেশের সব মানুষকে একছাতার তলে নিয়ে আসা। যারা সম্মিলিত ভাবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।’

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন