বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে শ্যালক কর্তৃক ভগ্নিপতিকে হত্যার মূল আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে শ্যালক কর্তৃক শাবল দিয়ে আঘাত করে আপন ভগ্নিপতিকে হত্যার মূল আসামি মোঃ আহাদ আলী গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

রোববার (১৮ সেপ্টেম্বর) যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আহাদ আলী গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, নিহত সামছুর গাজীর ছেলে মোঃ মিজানুর কর্তৃক মাছের ঘেরে মাছ চুরি করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ভিকটিমের সাথে তার শ্যালকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামছুর গাজীর বড় শ্যালক ১নং আসামী মোঃ ফজর আলী এবং ছোট শ্যালক ২নং আসামী মোঃ আহাদ আলী গাজী শাবল দিয়ে ভিকটিমের মাথায় এবং গায়ে এলাপাথাড়ি আঘাত করে । যার ফলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়াও তারা ভিকটিমের স্ত্রীকেও আঘাত করে গুরতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ সামছুর গাজীকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনা এলাকার জনমনে চাঞ্চল্য এবং উদ্ধেগের সৃষ্টি করে। ঘটনা সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‌্যাব-৬, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল আসামীদের আইনের আওতায় আনার জন্য গোপনে ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সাতক্ষীরা এর আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে রোববার যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সামছুর গাজী হত্যার ঘটনার মূল হোতা মোঃ আহাদ আলী গাজীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আহাদ আলী গাজী উক্ত হত্যার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা জানায়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর